দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মুন-জায়ে ইন। স্থানীয় সময় দুপুরে সিউলে পার্লামেন্টে দেশটির ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
শপথ নেওয়ার পরই চির প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন।
৬৪ বছর বয়সী মানবাধিকার বিষয়ক এই আইনজীবী উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এর আগে নির্বাচনে জয় লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে মুন বলেন, তিনি দ্বিধাবিভক্ত দেশকে একতাবদ্ধ করার অঙ্গীকার করছেন। দেশটি ভঙ্গুর অর্থনীতির ও পররাষ্ট্রনীতি সংস্কারের আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৪১.৮% ভোট পেয়ে বিজয়ী হন। দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের স্থলাভিষিক্ত হলেন কোরিয়ার এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: