আন্তর্জাতিক

এফবিআই প্রধানকে বরখাস্ত করায় সমালোচনায় ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প।

হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত ঠিকভাবে করতে না পারায় মূলত তাকে বরখাস্ত করা হয়। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করায় কোমিকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।

রিপাবলিকানদেরও কেউ কেউ কোমিকে বরখাস্ত করায় ট্রাম্পের সমালোচনায় মুখর।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি।

বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কোমিকে বরখাস্তের কথা ভাবছিলেন ট্রাম্প।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের ইমেইল ফাঁসের তদন্ত ঠিকভাবে করতে না পারায় মূলত তাকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে নিজের অবস্থানের পক্ষে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোমি ওয়াশিংটন, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসহ প্রায় সবার আস্থা হারিয়েছে। পরিস্থিতি শান্ত হলে কোমিকে বরখাস্তের জন্য সবাই তার প্রশংসা করবে।

আরেক টুইটে প্রেসিডেন্ট বলেন, এফবিআই প্রধানের পদে আরো যোগ্য কাউকে নিয়োগ দেওয়া হবে এবং এফবিআই এর সম্মান ও কর্মক্ষমতা আবারো ফিরিয়ে আনা হবে।

তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করায় কোমিকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বিরোধী রিপাবলিকানরাও তাদের সঙ্গে সুর মিলিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, কোমিকে সরিয়ে এই তদন্ত বন্ধ রাখা যাবে ভাবলে ট্রাম্প অনেক বড় ভুল করেছেন।

এদিকে, এ পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরেভের সঙ্গে বুধবার বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে ল্যাভরভ মার্কিন প্রশাসনের কর্মকান্ডের প্রশংসা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ