ভারতের রাজস্থানে প্রবল ঝড়ে একটি কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে ৪ শিশুসহ ২৬ জন মারা গেছেন। বুধবার রাতে রাজ্যের ভারতপুর জেলায় এ দুর্ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে।
ভারতপুর পুলিশ সুপার অনিল টাঙ্ক বলেন, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। ধসে পড়া দেওয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু দেওয়ালের একটি অংশে বেশ কয়েকটি খাবারের স্টল গড়ে তোলা হয়েছিল আর অপর অংশে ছিল টিনের ছাউনি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রূপি ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। (সূত্র: এনডিটিভি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: