চীনের বেইজিংয়ে ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শিচিন পিং। এ সময় বহূল প্রত্যাশিত সিল্ক রোড তহবিলে ১২৪ বিলিয়ন ডলার অর্থ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এটি বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে জানিয়ে সবাইকে এতে যোগ দেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট শি। দুই দিনের এ ফোরামে ২৯টি দেশের শীর্ষ নেতৃবৃন্দ, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ ৭০টি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি এবং শতাধিক দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সিল্ক রোড বা রেশম পথ এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্তকারী একটি প্রাচীন বাণিজ্যিক পথ। বহুমুখী বাণিজ্য বাড়াতে চীন দুই হাজার বছর আগের এ পুরনো সিল্ক রোডকে আবারো নতুন করে চালু করতে জোর তৎপরতা শুরু করেছে।
সেই লক্ষ্যে রোববার বেইজিংয়ে ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং।
দুই দিনের এ ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ, বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ২৯টি দেশের শীর্ষ নেতৃবৃন্দ, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি এবং শতাধিক দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
ফোরামের মূল ভাষণে প্রেসিডেন্ট শি চিন পিং বহূল প্রত্যাশিত সিল্ক রোড তহবিলে ১২৪ বিলিয়ন ডলার অর্থ দেওয়ার অঙ্গীকার করেন। এটি বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে জানিয়ে সবাইকে এতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এ উদ্যোগ বাস্তবায়নে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বলেন, চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক ও আমদানি-রপ্তানি ব্যাংক মিলে ২৫০ বিলিয়ন ও ১৩০ বিলিয়ন ইউয়ান সমমূল্যের বিশেষ ঋণ দেবে যা দিয়ে 'এক অঞ্চল এক পথ উদ্যোগের আওতায় অবকাঠামো নির্মাণ, সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক খাতে সহযোগিতা করা হবে।
এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীন 'অবাধ বাণিজ্য জাল' প্রতিষ্ঠা করবে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি ক্ষেত্রে বিনিময় বাড়াবে। আগামী তিন বছরে 'এক অঞ্চল এক পথ' সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোকে ৬০ বিলিয়ন ইউয়ান সহায়তারও ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট।