নিজেদের উৎক্ষেপন করা রোববারের ক্ষেপনাস্ত্রটিকে সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্রটি বিপুল পরিমাণ পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম বলেও দাবি তাদের।
সোমবার উত্তর কোরিয়া জানায়, তারা নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা চালায়। তারা দেখতে চেয়েছে, বড় ধরনের পারমাণবিক হামলায় ক্ষেপনাস্ত্রটি সক্ষম কি-না।
এটি দেশটির রাজধানী পিয়ং ইয়ংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের কুসং থেকে উৎক্ষেপন করা হয়, যা ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়।
দেশটির নেতা কিম জং উনের নির্দেশে উৎক্ষেপন করা ক্ষেপনাস্ত্রটি কোরিয় উপদ্বীপ অঞ্চলে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: