বিশ্বব্যাপী র্যানসামওয়্যার সাইবার হামলায় উত্তর কোরিয়ার হাত থাকতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
উত্তর কোরিয়া ভিত্তিক ল্যাজারাস হ্যাকার গ্রুপ ২০১৪ সালে সনি পিকচার্স এবং ২০১৬তে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হ্যাকিং চালায়। এ থেকেই নিরাপত্তা বিশেষজ্ঞরা ল্যাজারাস হ্যাকার গ্রুপকে সন্দেহ করছেন।
গুগল নিরাপত্তা বিশেষজ্ঞ নীল মেহতা এরইমধ্যে তার এক অনুসন্ধানে সাম্প্রতিক হ্যাকিংয়ের ক্ষেত্রে ব্যাবহৃত সফটওয়্যার ‘ওয়ানাক্রাই’ এর কোডের সঙ্গে ল্যাজারাসের পূর্বের হ্যাকিংয়ের অনেক কোডের মিল পেয়েছেন।
এদিকে, এ ফাইন্ডিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, এ ব্যাপারে আরো পরীক্ষা-নীরিক্ষা চালাতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: