জঙ্গি গোষ্ঠি আইএসের বিষয়ে রাশিয়ার কাছে অত্যন্ত গোপনীয় কিছু তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, একটি সহযোগী দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র এসব তথ্য পায়, যা রাশিয়ার কাছে প্রকাশ করার অনুমতি ছিল না।
গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, তখনই ট্রাম্প তাকে ওই সব তথ্য দেন বলে জানিয়েছে পত্রিকাটি। তবে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওই প্রতিবেদন সত্যি নয় বলে জানিয়েছেন।
তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও, কোনো ধরনের গোয়েন্দা তথ্য বা কৌশল নিয়ে আলোচনা হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: