আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ
জাতিসংঘ

সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারেও সতর্ক করে দেয়া হয়েছে।

পিয়ং ইয়ংকে পুনরায় এ ধরনের পরীক্ষা না চালানোর পরামর্শ দিয়ে এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, দেশটিকে পরমাণুমুক্ত হওয়ার ব্যাপারে আন্তরিক ইচ্ছা প্রকাশের আহবান জানিয়েছে।

গত রোববার উত্তর কোরিয়া বিপুল পরিমাণ পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম, সম্পূর্ণ নতুন ধরনের একটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপনস্থল থেকে সাতশো কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ইচ্ছামাফিক যেকোনো সময় এবং যে কোনো স্থান থেকে এ ধরনের পরীক্ষা আবারো চালানো হবে বলেও হুমকি দিয়েছে দেশটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ