এফবিআই প্রধান জেমস কোমিকে নিজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তদন্ত বন্ধ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ফেব্রুয়ারিতে তিনি কোমিকে এ অনুরোধ করেন বলে নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে হোয়াইট হাউজ।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগের মাত্র একদিন পর হোয়াইট হাউজে এক বৈঠকে এ বিষয়ে তদন্ত না করার জন্য জেমস কোমিকে অনুরোধ করেন ট্রাম্প।
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছিলেন জেনারেল ফ্লিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: