মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ তদন্তে এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছে দেশটির বিচার বিভাগ।
মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, মার্কিন জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এই তদন্তভার দেওয়া হয়েছে। রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। তিনি ১২ বছর ধরে গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যে তদন্তের জন্য এই নতুন নিয়োগ দেওয়া হলো সেই তদন্তের প্রধান জেমস কোমিকে মাত্র গত সপ্তাহেই এফবিআই পরিচালকের পদ থেকে বরখাস্ত করে বিতর্কিত হন ডোনাল্ড ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: