আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর যাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরব সফরের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবার রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া সৌদি-ইউএস সিইও ফোরামে যোগ দিতে আগামীকাল (শুক্রবার) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ট্রাম্প।

পরে রোববার আরব ও বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর, কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। অথচ প্রেসিডেন্ট হিসেবে মুসলিম প্রধান দেশ সৌদি আরব দিয়েই ট্রাম্প তার বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন।

শনিবার রিয়াদে সৌদি-ইউএস সিইও ফোরামে যোগ দিবেন। এ সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বিদ্যুৎ, তেল, গ্যাস এবং শিল্প ও রাসায়নিক খাতে বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে।

পরে রোববার বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিবেন ট্রাম্প। সম্মেলনে ইসলাম ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ভাষন দেওয়ার কথা রয়েছে তার। ইসালামিক মৌলবাদ, জঙ্গিবাদ নিয়েও কথা বলবেন ট্রাম্প।

ওয়াশিংটন জানিয়েছে ট্রাম্প তার সফরে মুসলিম নেতাদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এসময় তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ