দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হলেন হাসান রুহানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রাহমানি ফাজলি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।
দ্বিতীয় মেয়াদে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রুহানিকে অভিনন্দন জানান তিনি। এবারের নির্বাচনে ৪ কোটির বেশি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে রুহানি ৫৭% ভোট পেয়েছেন। আর তার নীকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ৩৮.৫% ভোট।
৬৮ বছর বয়সী রুহানি গতবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ছয় শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ রাখেন। তিনি ইরানকে বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: