মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব থেকে ইসরায়েল গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।
বিবিসি সূত্র মতে, ইসরায়েলে দুই দিনের সফরের প্রথমে তেল আবিব ও জেরুসালেম যাবেন, এরপর পশ্চিম তীর সফরের কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ইসরায়েলে।
এর আগে রোববার সৌদি আরবে ৪০টি মুসলিম দেশের সম্মেলনে ইসলাম নিয়ে বক্তব্য রাখেন ট্রাম্প।
এদিকে, হোয়াইট হাউস বলছে, আরব অঞ্চলের জন্য অন্য দেশগুলোর সহায়তা নিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: