আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কনসার্টে বিস্ফোরণ, নিহত ২২

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে বিস্ফোরণে
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে বিস্ফোরণে

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এরিনা এলাকায় পপ কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন। মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে বিস্ফোরণটি ঘটে। তবে, গায়িকা আরিয়ানা অক্ষত আছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছেপুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে একে সন্ত্রাসী হামলা অভিহিত করে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্ব নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছেন।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে সমবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দর্শকরা যখন বের হতে শুরু করেছেন, ঠিক তখনই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। সবাই চিৎকার করে যে যেদিক পারেন দৌড়াতে থাকেন।

কনসার্টের ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে জনপ্রিয়, ২১ হাজার দর্শনার্থী ধারণক্ষমতা সম্পন্ন ম্যানচেস্টার এরিনায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। তবে ২৩ বছর বয়সী গায়িকা আরিয়ানা গ্রান্ডে অক্ষত আছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

এক টুইট বার্তায় আরিয়ানা জানিয়েছেন, ঘটনার ভয়াবহতায় তিনি খুবই মর্মাহত, তার হৃদয় ভেঙে গেছে। নিহতদের অধিকাংশই তরুণ-তরুণী বলে ধারণা করা হচ্ছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ, এবং সে একাই বিস্ফোরণটি ঘটায়। এতে সে নিজেও নিহত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিখোঁজদের খোঁজ করছেন স্বজনরা।

ঘটনার জেরে ম্যানচেস্টার এরিনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনকে সামনে রেখে যে প্রচারণা চলছিল তা স্থগিত করেছেন রাজনৈতিক নেতারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে একে সন্ত্রাসী হামলা অভিহিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার পরই সরকারি জরুরি কোবরা কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী।

হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বনেতারা। বেথলেহেম সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় লিখেছেন, এ ঘটনায় তিনি মর্মাহত। হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ