আন্তর্জাতিক

রোহিঙ্গাদের অত্যাচারের ব্যাপারে জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান মিয়ানমারের

রোহিঙ্গা
রোহিঙ্গা

রাখাইনে গত বছর রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস অত্যাচার-নিপীড়নের ব্যাপারে জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাখাইনে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগের বিষয়ে সেনাবাহিনী নিজস্ব তদন্ত পরিচালনা করেছে এবং রোহিঙ্গাদের ওপর গুরুতর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল সেগুলো অসত্য, মিথ্যা এবং অতিরঞ্জিত।

এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, কেবলমাত্র দুটি ঘটনা-মোটরবাইক চুরি ও গ্রামবাসীদের পিটিয়ে সৈন্যরা অসদাচরণ করেছে।

গত বছর রোহিঙ্গা সম্প্রদায়ের ৬৫ হাজারের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমারের সেনাদের দ্বারা রোহিঙ্গা নারীদের ব্যাপকহারে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতিসংঘ একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ