সেনাবাহিনী ও আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের মধ্যে সংঘর্ষর ঘটনার পর ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। মিন্দানাও দ্বীপের বেশ কয়েকটি মুসলিম গেরিলা সংগঠন আরো বেশি স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
প্রেসিডেন্ট দুর্তেতে রাশিয়া সফরে থাকা অবস্থায় এই সামরিক আইন জারির ঘোষণা দেন। এর ফলে এখন সেনাবাহিনী ওই দ্বীপে সম্পূর্ণ স্বাধীনভাবে দমন অভিযান চালাতে এবং যেকোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ছাড়া নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: