বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার ফেডারেল কোর্ট— সেইসঙ্গে ফেডারেল কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়ার আবেদনও নাকচ করে দিয়েছে।
কানাডাভিত্তিক অনলাইন পোর্টাল নতুনদেশ ডটকম বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এই রায়ের ফলে বিএনপির ব্যাপারে কানাডার ফেডারেল কোর্টের দুইজন বিচারকের মন্তব্যের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগও বন্ধ হয়ে গেছে।
গত ২২ মে দেওয়া ফেডারেল কোর্টের বিচারকের এ রায় মঙ্গলবার লিখিতভাবে প্রকাশিত হয়।
আদালতের নথি থেকে জানা যায়, জাতীয়তাবাদী যুবদল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পাওয়া একজন নেতার রাজনৈতিক আশ্রয়ের আবেদন সংক্রান্ত জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে গিয়ে বিচারক জে ফদারগিল এ মন্তব্য করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: