আন্তর্জাতিক

মিশরে বাসে গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা

মিশরে বাসে গুলি চালিয়ে হত্যা
মিশরে বাসে গুলি চালিয়ে হত্যা

মিশরে কপ্টিক খ্রিস্টানদের বহন করা একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা করেছে। এ সময় কমপক্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিবিসি মিশরের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করেছে।

ঘটনাটির দায় এখনো কেউ স্বীকার করেনি। শুক্রবার রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে মিনয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি, কয়েক মাসে মিশরে খ্রিস্টানদের উপর কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

চলতি বছরের ৯ এপ্রিল দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, এতে ৪৬জনের মৃত্যু হয়। এই অবস্থায় দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি স্থানীয় সেন্ট স্যামুয়েল এর মঠে প্রার্থনার জন্য যাচ্ছিল। এ সময় আট থেকে দশজন মুখোশধারী তাদের বাসটি থামায় এবং এলোপাথাড়ী গুলি চালায়। তাদের সবার পরনে সামরিক পোশাক ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

জানা যায়, দেশটিতে ৯২ মিলিয়ন জনসংখ্যা আছে। এরমধ্যে কপ্ট খ্রিস্টানরা হল ১০ ভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ