ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের তিন নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে, আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পর্যাপ্ত পানির দাবি জানান মমতা।
মোদিকে তিনি বলেন, বাংলাদেশে এ নদীগুলোর ওপর বাঁধ তৈরি হয়েছে, নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে পানিপ্রবাহ। যার কারণে গ্রীষ্মে পানি পাচ্ছে না ভারত। মমতা একই সময় মাথাভাঙ্গা নদীর পানিদূষণ কমাতে বাংলাদেশের সঙ্গে কথা বলতে মোদিকে অনুরোধ জানান।
জানা গেছে, দুজনের আধঘন্টার এ আলোচনায় তিস্তা প্রসঙ্গ ওঠেনি। তিস্তার বিকল্প প্রস্তাব হিসেবে যে প্রস্তাব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, তা নিয়েও মোদির সঙ্গে কথা বলেননি মমতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: