তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার সকাল ৫ টা ৪০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
স্বল্পপাল্লার ওই স্কাড ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার উড়ে গিয়ে জাপানি জলসীমায় পড়েছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা চুক্তির চরম লঙ্ঘন এবং এ ধরনের কাজ থেকে দেশটিকে বিরত রাখতে তাদের মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং অবতরণের আগে প্রায় ছয় মিনিট এটি আকাশে ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: