আন্তর্জাতিক

মস্কোয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে ১১ জনের মৃত্যু

মস্কোয় শক্তিশালী ঘূর্ণিঝড়
মস্কোয় শক্তিশালী ঘূর্ণিঝড়

রাশিয়ার রাজধানী মস্কোয় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

ঝড়ে গাছপালা ও বিলবোর্ড ভেঙে পথচারী ও চলন্ত গাড়ির ওপর পড়লে ১১ জনের মৃত্যু হয়। মস্কোর আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডলীর সংযোগের কারণে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

ঝড়ের দাপটে মস্কোয় উপড়ে পড়েছে এক হাজারেরও বেশি গাছপালা। বেশ কিছু বাড়িঘরেরও ক্ষতি হয়েছে। এছাড়া উপশহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উল্টে পড়ায় বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ