আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে ৮০ জন নিহত

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ
আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে তিন শতাধিক। কাবুলে স্থানীয় সময় সকালে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় বিস্ফোরণটি হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি কূটনৈতিক এলাকাটি বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে কেঁপে ওঠে বিকট আওয়াজে। চারদিক ছেয়ে যায় কালো ধোয়ায়। জানা যায়, জার্মান দূতাবাসের কাছে স্থানীয় জানবাক স্কয়ারে একটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়েছে।

কাবুলের ব্যস্ততম সময়ে এই বিস্ফোরণে মুহূর্তেই হতা-হত হন কয়েকশো মানুষ। কেউ কেউ বলছেন বোমাটি ওই এলাকায় থাকা কোনো লরি কিংবা পানির ট্যাংকের ওপর রাখা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে কয়েকশো মিটার দূরে ঘরবাড়ি দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় জার্মান দূতাবাসের কেউ হতাহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ফরাসি দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণে তাদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। এছাড়া, পাশেই থাকা ভারতীয় দূতাবাসের কেউ হতা-হত হয়নি বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তাৎক্ষণিকাভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে বিদেশিরা তাদের প্রধান লক্ষ্য উল্লেখ করে গত মাসে এক বিবৃতি দিয়েছিল তালেবানরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ