উত্তর কোরিয়াকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে।
দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা- এমডিএ জানায়, কোলিফোর্নিয়ার বিমান ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়েছে। পেন্টাগন বলছে, অনেক আগেই এই পরীক্ষার পরিকল্পনা করা হয়। তবে এটি এমন সময় ঘটলো, যখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
এ বছর উত্তর কোরিয়া তার নবম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর, যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: