আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি বেড়েছে

উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

দেশটির ৪টি প্রতিষ্ঠান ও ১৪ জন কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কালো তালিকাভুক্ত এসব কোম্পানি ও কর্মকর্তাদের বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে এবং তারা জাতিসংঘের সদস্য দেশগুলোতে ভ্রমণের অনুমতি পাবেন না।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত কর্মকর্তাদের মধ্যে উত্তর কোরিয়ার বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধানও রয়েছেন। ওয়াশিংটন ও বেইজিং এর যৌথ সম্মতিতে গ্রহণ করা প্রস্তাবটি শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে।

২০০৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ