আবারো মুসলিম প্রধান ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হওয়ার পর এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।
টুইটে ট্রাম্প বলেন, আরো বেশি স্মার্ট, সচেতন ও কঠিন হতে হবে। অধিকার ফিরে পেতে আদালতের শরণাপন্ন হওয়া দরকার এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার ওই ৬ মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে ২টি আবেদন করে হোয়াইট হাউস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: