লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় আইএসের দায় স্বীকারের খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যভিত্তিক ওই জঙ্গি সংগঠনের কথিত বার্তা সংস্থা আমাক-এর সূত্র উদ্ধৃত করে তারা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতেন ওই হামলায় ৩ সন্দেহভাজন জঙ্গিসহ এখন পর্যন্ত নিহত হয়েছে ১০ জন। এছাড়া আহত ৪৮ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় সন্দেহভাজন জড়িতদের ধরতে পূর্ব লন্ডনজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত রোববার বার্কিং এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তারের পরই তল্লাশির পরিধি আরো বাড়ায় তারা।
ওই দিন হামলার শিকার প্রথম ব্যক্তির নাম প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। তিনি একজন কানাডিয়ান নাগরিক। এছাড়া একজন ফরাসি নাগরিকও নিহত হয়েছে। এছাড়া সাতজন ফরাসি নাগরিক আহত হয়েছে।
শনিবার ওই ঘটনার পরই লন্ড ব্রিজ ও লন্ডন ব্রিজ সংলগ্ন রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়। তবে আজ সকাল থেকে তা আবার খুলে দেয়া হয়েছে।
জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণের আলোচিত-সমালোচিত ওয়েব সাইট ইন্টেলিজেন্স-ও আমাক সূত্রের বরাত দিয়ে ওই খবর জানিয়েছে।
লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া এবং পরবর্তিতে বোরো মার্কটে এলাকায় জঙ্গি হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ সন্দেহভাজন জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত ৪৮ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রোববার এক বিবৃতিতে এ গ্রেপ্তার বিষয়টি জানানো হয়েছে। বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। হামলার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সন্ত্রাস নিমূর্লের অঙ্গিকার পূনর্ব্যক্ত করেছেন।