জঙ্গিবাদে সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ৪ প্রতিবেশী দেশ সৌদি আর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব। তাদের অনুসরণ করে অন্য তিন প্রতিবেশীও আলাদা আলাদাভাবে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা-এসপিএ জানায় আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা সার্বভৌমত্বের অধিকার ও সন্ত্রাস এবং উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব।
এসপিএ আরো জানিয়েছে রিয়াদ এরই মধ্যে কাতারের সঙ্গে সীমান্ত আটকে দিয়ে স্থল, নৌ, ও আকাশ পথে সব ধরণের যোগাযোগের পথ বন্ধ করে দিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: