অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি সার্ভিসড অ্যাপার্টমেন্টে জিম্মি করার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিবিসি জানিয়েছে, সোমবার মেলবোর্নের উপকণ্ঠে ব্রাইটন এলাকায় বিস্ফোরণের খবর পায় পুলিশ। ভবনের ভেতর এক ব্যক্তি এক নারীকে জিম্মি করেছিল। শুরুতে আলোচনার পর পুলিশ সেখানে অভিযান চালায় এবং হামলাকারীকে গুলি কর হত্যা করে। জিম্মি ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, নিহত হামলাকারীর নাম ইয়াকুব খায়ের। আমাক নিউজ এজেন্সিতে দেয়া বিবৃতিতে জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এটিকে সন্ত্রাসী হামলা অভিহিত করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: