প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
গত ২ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এরপরই মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া আসে।
এতে বলা হয়, নিজেদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুবজ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৈশ্বিক যাত্রায় যুক্তরাষ্ট্রের মতো নেতৃস্থানীয় অংশীদার হারানো দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যে ২০১৫ সালে প্যারিসে ওই জলবায়ু চুক্তি হয়।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী না হয়েও বাংলাদেশ শুরু থেকে ওই চুক্তিতে অনুসমর্থন দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: