কাতার ইস্যুতে আরব বিশ্বের ঐক্য চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনালাপে একথা জানান ট্রাম্প। সন্ত্রাসবাদে কাতারের সমর্থন দেয়ার অভিযোগ নিয়ে ক্রমেই বাড়তে থাকা বিরোধের ব্যাপারে আরব বিশ্বের ঐক্য থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য একতাবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ।
গত সোমবার আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি, সন্ত্রাসবাদে উসকানি ও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সর্ম্পক ছেদ করার ঘোষণা দেয়- সৌদি আরব, মিসর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়ৈমেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: