আন্তর্জাতিক

খোমেনীর সমাধীস্থলে সন্ত্রাসী হামলাকারীরা ইরানের নাগরিক

খোমেনীর সমাধীস্থলে সন্ত্রাসী হামলা
খোমেনীর সমাধীস্থলে সন্ত্রাসী হামলা

ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনীর সমাধীস্থলে সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীরা আইএসে যোগ দেয়া ইরানের নাগরিক বলে জানিয়েছেন দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ইরান থেকেই আইএস বন্দুকধারীদের নিয়োগ দিয়েছে। এদিকে, জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছে। ইরানের প্রভাবশালী রেভ্যুলুশানারী গার্ড, সন্ত্রাসী এ জোড়া হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

তবে সৌদি আরব এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্থানীয় সময় বুধবার বেশ কয়েকজন বন্দুকধারী পার্লামেন্টে ঢুকে হামলা চালালে তাদের ৪ জন নিরাপত্তা রক্ষীদের হাতে প্রাণ হারায়।

এদিকে, খোমেনির সমাধীস্থলে হামলা চালায় দু'জন হামলাকারী। তাদের একজন আত্মঘাতি, অন্যজন পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় ১২ জন নিহত হন ও আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ