১২০ আরোহী নিয়ে মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে আন্দামান সাগরে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এরইমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হঠাৎ করেই বিমানবন্দরের সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণাঞ্চলীয় শহর মাইক এবং ইয়াঙ্গুনের মাঝামাঝি আকাশে নিখোঁজ হয় বিমানটি।
জানা গেছে, বিমানের আরোহীদের মধ্যে ১০৬ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: