আন্তর্জাতিক

সাধারণ ক্ষমায় মুক্তি পেল গাদ্দাফির ছেলে সাইফ

সাইফ আল ইসলাম গাদ্দাফি
সাইফ আল ইসলাম গাদ্দাফি

লিবিয়ার নিহত শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে।

শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরা বিবিসি এ খবর জানিয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকার এক কারাগারে আটক ছিলেন সাইফ। জিনতান নামের ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এখন সালাফি জঙ্গিগোষ্ঠী আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়নের হাতে।

এক বিবৃতিতে তারা জানায়, শনিবার রাতে সাইফ আল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাইফ এখন বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন।

বেসামরিক বাহিনী বলছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে। তবে সাইফের মুক্তির ফলে দেশটিতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও সাইফকে মুক্ত করা হয়েছে বলে খবর এসেছিল। তবে পরে সেটি ভুয়া প্রমাণিত হয়।

গাদ্দাফির আট ছেলের মধ্যে সবচেয়ে পরিচিত সন্তান সাইফ। ২০১১ সালের নভেম্বরে নাইজারে পালানোর সময় জিনতানেই তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে ত্রিপোলির এক আদালত তার মৃত্যুদণ্ড জারি করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখেও তিনি যুদ্ধাপরাধী।

২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই গৃহযুদ্ধ চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ