আন্তর্জাতিক

ফ্রান্সে নির্বাচনেও বড় জয় পেতে যাচ্ছেন ম্যাক্রন

এমানুয়েল ম্যাক্রন
এমানুয়েল ম্যাক্রন

ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফ্রান্সের সংসদীয় নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের দল।

ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে এক্সিট পোলে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই সম্ভবত যাবে ম্যাক্রনের দলে।

বিশ্লেষকেরা মনে করছেন, ৫৭৭টি আসনের মধ্যে কমপক্ষে ৪০০ আসন পাবে এ দলটি। ম্যাক্রন মাত্র বছর খানেক আগেই তার রাজনৈতিক দলটি গঠন করেছিলেন।

জানা যাচ্ছে, ফ্রান্সের সোশালিস্টরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হবেন। সোশালিস্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনোয়া হ্যামন এবং এই পার্টির নেতা জঁ-ক্রিস্টোফ কাম্পেডেলিস, তারা দুজনেই তাদের আসন হারাতে যাচ্ছেন।

এছাড়া ফ্রান্সের দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট-ও খুব আশাব্যাঞ্জক কোনো সাফল্য পায়নি এই নির্বাচনে।

ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন গত মাসেই প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রনের কাছে পরাজিত হয়।

তবে, এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ খুবই কম। মাত্র ৫০ শতাংশের মতো। ভোটারদের এই সংখ্যাটি রেকর্ড সংখ্যক কম। দ্বিতীয় ধাপের ভোট আগামী রোববারে হওয়ার কথা রয়েছে।

প্রথম দফা ভোটে সরাসরি জিততে হলে একজন প্রার্থীকে একটি সংসদীয় আসনের মোট ভোটের অর্ধেকের বেশি পেতে হবে; সেসব ভোটের মধ্যে নিবন্ধিত ভোটারদের এক চতুর্থাংশের ভোটও থাকতে হবে।

একটি সংসদীয় আসনের কোনো প্রার্থী যদি প্রথমদফার ভোটে ৫০ শতাংশ জনসমর্থন না পায়, তখন সেখানে দ্বিতীয় দফা ভোট হবে।

এরপর বিজয়ীদের নিয়ে পার্লামেন্ট গঠিত হবে।

প্যারিসের উত্তরাংশে নিজের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সময় ম্যাক্রন সরকারের এক মন্ত্রী বলেছিলেন, পরবর্তী পাঁচ বছর কাজ করতে এবং ফ্রান্সজুড়ে সংস্কার করতে তাদের এ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দরকার।

নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রতিশ্রুত সংস্কার করতে পারবে বলে দাবি করেছে এমানুয়েল ম্যাক্রনের দল।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ম্যাক্রনের দলের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মের্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট জার্মান ভাষায় টুইট করেন এ বলে যে এটা ছিল ফ্রান্সের 'সংস্কারের জন্য ভোট'।

৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার এমানুয়েল ম্যাক্রন গত মাসে বিপুল ভোটে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ