আন্তর্জাতিক

কাতারের অর্থনীতি- মুদ্রা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না

কাতার
কাতার

প্রতিবেশী আরব দেশগুলোর কঠোর অবরোধ আরোপ স্বত্বেও, কাতারের অর্থনীতি এবং মুদ্রা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলি সেরিফ আল-ইমাদি।

সিএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কাতারের অর্থমন্ত্রী বলেছেন, অনেক দেশ ভাবতে পারে অবরোধ আরোপের ফলে কাতার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এটা ঠিক, অবরোধের কারণে কাতারের যদি এক ডলার পরিমাণ ক্ষতি হয়, তবে ওইসব দেশগুলোকেও এক ডলার ক্ষতি গুনতে হবে। বলেন, কাতার খুব সহজেই তুরস্ক, এশিয়া অথবা ইউরোপের দেশগুলো থেকে খাদ্য, পণ্য আমদানি করতে পারবে। সাক্ষাৎকারটি সিএনবিসি চ্যালেনে আজই প্রচার করা হয়।

এদিকে, সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না জাতিসংঘ। কাতারের ৭১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সৌদি আরবের করা তালিকাকে প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।

সৌদি আরবের দেয়া সন্ত্রাসী তালিকা মানতে জাতিসংঘ বাধ্য নয় বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ