রাশিয়ায় 'র্যালি আইন' ভঙ্গের অভিযোগে দেশটির বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
স্থানীয় সময় সোমবার রাতে তাকে ৩০ দিনের জন্য কারাদণ্ড দেয় আদালত। এর আগে একই দিন সকালে মস্কোতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাশিয়ার দুর্নীতি বিরোধী কর্মকর্তারা।
৪১ বছর বয়সী ওই নেতা এক টুইট বার্তায় কারাদণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সোমবার সকালে মস্কোতে র্যা লি করার অভিযোগে নাভালনিকে গ্রেপ্তার করা হয়।
নাভালনির আগামী বছর রুশ প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
এদিকে, তাকে গ্রেপ্তারের পর শত শত মানুষ বিক্ষোভ শুরু করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: