আন্তর্জাতিক

রুশদের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের

জেফ সেশনস
জেফ সেশনস

ওয়াশিংটন ডিসি'র হোটেলে রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।

মঙ্গলবার সিনেট ইনটেলিজেন্স কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপনে কোনো আলাপ-আলোচনা করেননি। শুনানিতে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত আলাপনের বিষয়ে প্রশ্নের জবাব দিতে বারবার অস্বীকৃতি জানান।

এফবিআইয়ের বরখাস্ত হওয়া প্রধান জেমস কোমির সাক্ষ্যদানের পর অ্যাটর্নি জেনারেল কংগ্রেস কমিটির মুখোমুখি হলেন।

মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে ক্রেমলিন নির্বাচনী প্রচারাভিযানকে প্রভাবিত করার চেষ্টা করেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ