সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। পরে হামলাকারীরা আরেকটি রেস্তোরায় হামলা চালিয়ে ২০ জনকে জিম্মি করে রেখেছে।
পুলিশ মোগাদিসুর ওই পিজ্জা হাউজ এবং পার্শ্ববর্তী পশ হোটেলসহ পুরো এলাকা ঘিরে রেখেছে। রাজধানীর একমাত্র ডিস্কোথেক এ পশ হোটেলেই প্রথম আত্মঘাতী হামলাটি চালানো হয়।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হোটেলের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়। পরে একদল বন্দুকধারী পিজ্জা হাউজে হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলকারীরা এখনো পিজ্জা হাউজটির ভেতরে অবস্থান করছে। তারা লোকজনকে জিম্মি করে রেখেছে। তাদের মধ্যে কতোজন বেঁচে আছে তা জানা যায়নি। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: