উত্তর ভারতের হিমাচল প্রদেশে তীর্থযাত্রী বহনকারী একটি বাস পাহাড়ের খাদে পড়ে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন আরো ৩০ জন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাসটি পাঞ্জাবের অমৃতসর থেকে ৫৫ জন তীর্থযাত্রী নিয়ে হিমাচল প্রদেশের তীর্থস্থান জ্বালামুখী যাচ্ছিল। পথে হিমালচলের কাংকার এলাকায় গিয়ে সেটি দুর্ঘটনার মুখে পড়ে।
জানা গেছে, পাহাড়ের বাঁক ঘোরার সময় সামনে পড়া একটি ট্যক্সিকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি পাহাড়ের খাদে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: