পশ্চিম লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া নিহতদের পরিচিতি সণাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ভবনের ভেতর থেকে মরদেহ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। তবে পুড়ে কয়লা হওয়া ভবনটি যে কোন মুহুর্তে ধসে পড়তে পারে এই আশঙ্কায় সেখানে পুরোপুরি তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ।
তবে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, সেখানে বসবাসরত এক বাঙালি পরিবারের খোঁজ এখনো মেলেনি।
২৪তলা ভবনটির একটি ফ্ল্যাটে মৌলভীবাজারের কৈয়াছড়া গ্রামের কমরু মিয়া, তার স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে নিয়ে থাকতেন। পুলিশ আগুনের এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: