আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রণতরীর সঙ্গে জাহাজের সংঘের্ষ, ৭ মার্কিন নৌসেনা নিখোঁজ

যুক্তরাষ্ট্রের রণতরীর সঙ্গে জাহাজের সংঘের্ষ, ৭ মার্কিন নৌসেনা নিখোঁজ
যুক্তরাষ্ট্রের রণতরীর সঙ্গে জাহাজের সংঘের্ষ, ৭ মার্কিন নৌসেনা নিখোঁজ

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্য জাহাজের সংঘের্ষর ঘটনায় সাত মার্কিন নৌসেনা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টোকিও উপসাগরের দক্ষিণ এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই সংঘর্ষ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

সংঘর্ষে রণতরীটির কমান্ডিং অফিসারসহ কয়েকজন আহত হন। কমান্ডিং অফিসারকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর মার্কিন সপ্তম রণতরীর পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, তাদের যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনকে ইয়োকোসুকায় মার্কিন নেভি হাসপাতালে নেয়ার পর তার অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া আহত আরও দুই নাবিককে হেলিকপ্টারে করে এই হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজটির বেশ ক্ষতি হয়েছে এবং কিছু অংশে পানি ঢুকে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটি এখন বেশ ধীরগতিতে, তবে নিজস্ব শক্তির ওপর ভর করেই ইয়োকোসুকার দিকে যাচ্ছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই।

এদিকে, এ ঘটনার পরও পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ