আন্তর্জাতিক

কিউবার সাথে ওবামা করা চুক্তি বাতিল করল ট্রাম্প

কিউবার সাথে ওবামা করা চুক্তি বাতিল করল ট্রাম্প
কিউবার সাথে ওবামা করা চুক্তি বাতিল করল ট্রাম্প

কিউবার সাথে প্রায় দুই বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করা চুক্তি বাতিল করে নতুন নীতি ঘোষণা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্পের এমন অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে কিউবা সরকার। সূত্র: বিবিসি

ট্রাম্পের সমালোচনা করে কিউবা বলেছে, তারা পূর্বের মতই তাদের অন্যান্য 'বৃহৎ' প্রতিবেশিদের সাথে সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া, কিউবা যুক্তরাষ্ট্রের সাথে সম্মানজনক আলোচনা ও সহযোগিতা চালিয়ে যাবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে হাভানার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু ট্রাম্পের প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই উল্টো পথেই হাটতে শুরু করেন।

ওবামার করা চুক্তিটিকে 'এক তরফা' উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবার উপর ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞাও আরো কঠোর করা হবে।

তবে ট্রাম্প বলেন, কিউবার সাথে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে না এবং হাভানায় মার্কিন দূতাবাসও বন্ধ করা হবে না।

তিনি আরো বলেন, এছাড়াও বাণিজ্যিক ফ্লাইট ও নৌ পথে চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

অন্যদিকে, কিউবার সরকারি পত্রিকা গ্র্যানমা' ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, 'ব্যর্থ নীতির কাছে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কিউবার জনগণের ক্ষতি করছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ