আন্তর্জাতিক

ধাক্কায় ক্ষতিগ্রস্ত রণতরীর মধ্যে মিলল মার্কিন নৌসেনাদের মরদেহ

ধাক্কায় ক্ষতিগ্রস্ত রণতরীর মধ্যে মিলল মার্কিন নৌসেনাদের মরদেহ
ধাক্কায় ক্ষতিগ্রস্ত রণতরীর মধ্যে মিলল মার্কিন নৌসেনাদের মরদেহ

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্য জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ সাত মার্কিন নৌসেনার মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে অনুসন্ধানকারী কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় রণতরীর ক্ষতিগ্রস্ত অংশের ভেতরে মরদেহেগুলোর সন্ধান পাওয়া গেছে।

এর আগে, মার্কিন নৌবাহিনী ও জাপান কোস্টগার্ড যৌথভাবে তাদের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছিল।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। টোকিও উপসাগরের দক্ষিণ এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই সংঘর্ষ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ