আন্তর্জাতিক

লন্ডনে আবারো সন্ত্রাসী হামলা, নিহত ১

লন্ডনে আবারো সন্ত্রাসী হামলা
লন্ডনে আবারো সন্ত্রাসী হামলা

লন্ডনে আবারো সন্ত্রাসী হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।

এবার ফিনসবারি পার্কে দ্রুত গতির ভ্যানের হামলায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতিতে একটি গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সেভেন সিস্টারস রোডের একটি ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, হঠাৎ করেই ওই এলাকার মানুষ চিৎকার করে উঠেন।

এ সময় মসজিদের কাছে একটি ভ্যান গিয়ে দাঁড়ায়। আর সেদিক থেকে পথচারী আসতেই তাদের ওপর দ্রুত গতিতে ভ্যানটি চালিয়ে দেয় হামলাকারী।

পুলিশের ধারনা, হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করতে যাচ্ছিলেন।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান ইচ্ছাকৃতভাবে মুসুল্লিদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে লন্ডন ব্রিজ এলাকায় হামলা হয়। টেমস নদীর ওপর লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুতগতিতে গাড়ি উঠিয়ে এবং পরক্ষণেই কাছের বরো মার্কেটে ছুরি নিয়ে ওই হামলা চালায় নকল সুইসাইড ভেস্ট পরা সন্ত্রাসীরা। হামলায় প্রাণ হারান ১০ জন। এতে বিদেশি নাগরিকসহ আহত হন আরও ৪৮ জন। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় তিন সন্ত্রাসী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ