আন্তর্জাতিক

ফ্রান্সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন ম্যাক্রঁ

 ফ্রান্সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন ম্যাক্রঁ
ফ্রান্সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন ম্যাক্রঁ

ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রঁ প্রেসিডেন্ট নির্বাচিত হবার মাত্র কয়েক সপ্তাহ পর তার রাজনৈতিক দল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

ফরাসী সংসদ নির্বাচনের প্রায় সব ভোট গণনা হবার পর দেখা যাচ্ছে ৫৭৭ টি আসনের মধ্যে ৩০০ টিরও বেশি আসন পেতে যাচ্ছে ম্যাক্রঁ-র দল এবং তাদের মিত্ররা। তবে ধারণা করা হচ্ছিল লা রিপাবলিক এন মার্শ আরো বেশি আসন পাবে।

যদিও দলটি গঠন হয়েছে মাত্র এক বছর আগে এবং দলের অধিকাংশ প্রার্থীরই রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই। এই জয়ের ফলে মূলধারার দলগুলো অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রঁ তার ইইউ-পন্থী এবং ব্যবসাবন্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেলেন।

সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপটিতে অবশ্য ভোট প্রদানের হার ছিল ৪২ শতাংশ। গত নির্বাচনের তুলনায় যা অনেকটা কম।

সংবাদদাতারা বলছেন, ম্যাক্রঁর বিরোধীরা ভোট দিতেই আগ্রহী ছিল না। বিরোধী রক্ষণশীল দল এবং তাদের মিত্ররা হয়তো ১২৫-১৩১ টি আসন পেতে পারে। তবে বিদায়ী সংসদে বিরোধীদের আকার ছিল প্রায় ২০০টি আসনের। গত ৫ বছর যে সমাজতন্ত্রীরা ক্ষমতায় ছিল তারা এই নির্বাচনে মাত্র ৪১-৪৯ টি আসন পেতে পারে, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন।

উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পাচ্ছে ৮ টি আসন, তবে তাদের প্রত্যাশা ছিল ১৫ টি আসনে জয়ের।

এদিকে, বিজয়ী লা রিপাবলিকান এন মার্শের প্রার্থীদের প্রায় অর্ধেকই রাজনীতিতে সম্পূর্ণ নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত ষাঁড়ের লড়াইয়ের খেলোয়াড়, রুয়ান্ডার একজন শরণার্থী এবং একজন গণিতবিদ।

দলটির প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশ ছিল নারী। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ