আন্তর্জাতিক

আরব দেশগুলোর সঙ্গে আলোচনা সম্ভব নয়: কাতারের পররাষ্ট্রমন্ত্রী

শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি

আরোপিত বাণিজ্য, ভ্রমণ এবং সীমান্ত অবরোধ তুলে না নিলে প্রতিবেশি আরব দেশগুলোর সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

সোমবার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনো সমঝোতা নয়। আরব দেশগুলো অবরোধ তুলে নিলেই আলোচনা শুরু হবে। তবে এখন পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। থানি আরো বলেন, সৌদি আরব নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার ইরান, তুরস্কসহ অন্য দেশগুলোকে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে।

এর আগে গত ৫ জুন উপসাগরীয় এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ