দক্ষিণ ফিলিপাইনের একটি স্কুলে ঢুকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করেছে ইসলামি জঙ্গিরা।
সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কমপক্ষে ৩০০ সশস্ত্র ব্যক্তি উত্তর কোটাবাটো প্রদেশের পিকওয়াইয়ান শহরে এ হামলা চালায়।
তারা সবাই ব্যাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারের সদস্য।
শহরের মেয়র জানিয়েছেন, সম্ভাব্য হতাহতের ব্যাপারে তথ্য জানার চেষ্টা চলছে।
এদিকে, জঙ্গিদের আরেকটি দল গত ২৩ মে থেকে মারায়ি শহরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: