আন্তর্জাতিক

সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স বিন সালমান

মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমান

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স ঘোষণা করেছেন।

খবর সৌদি প্রেস এজেন্সির (এসপিএ)। বুধবার এক ফরমানের মাধ্যমে বাদশাহ ওই পদে পরিবর্তন আনা হয়েছে ।

রাজতন্ত্রের দেশ সৌদি আরবে যুবরাজই বাদশাহর উত্তরসূরি।

এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ভোটাভুটিতে ৪৩টি ভোটের মধ্যে ৩১টি ভোট পান মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার মধ্যরাতে মক্কার আল সাফা প্রাসাদে সাকসেশন কমিটির ওই বৈঠক হয়।

নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩২) সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থনীনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

সৌদি বাদশার ডিক্রিতে প্রিন্স আবদুল আজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আগের ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ