আন্তর্জাতিক

কাতারের উট-ভেড়া বহিস্কার করলো সৌদিআরব

কাতারের উট-ভেড়া বহিস্কার করলো সৌদিআরব
কাতারের উট-ভেড়া বহিস্কার করলো সৌদিআরব

সৌদিআরবের পশু চারণ ভূমি থেকে কাতারের সব উট এবং ভেড়া সরিয়ে নিতে হবে— দু দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে দেশটি এ সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে।

ইতোমধ্যে পনের হাজার উট এবং দশ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরে এসেছে।

ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য কাতার একটি জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে পানি এবং পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে।

কাতার যেহেতু একেবারে ছোট একটি দেশ, তাই অনেক কাতারি তাদের উট এবং ভেড়া সৌদিআরবের বিভিন্ন চারণভূমিতে নিয়ে রাখে।

এ মাসের শুরুতে সৌদিআরব সহ কয়েকটি উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে।

কাতার ইসলামি জঙ্গিবাদকে মদত দিচ্ছে অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নেয়—কাতার অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কাতারের পৌর এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য নতুন জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের অস্থায়ী আশ্রয় শিবিরেই রাখা হবে।

কাতারের একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত প্রায় ২৫ হাজার উট এবং ভেড়া সৌদিআরব থেকে ফেরত পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময়ে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভেড়া এবং উটের পাল সীমান্ত অতিক্রম করে কাতারে ঢুকছে।

কাতারি পশু পালকরা সৌদিআরবের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন।

আলী মাগারেহ নামে একজন রয়টার্সকে বলেন, আমরা এসব রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। আমরা মোটেই খুশি নই। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ