কাতারের ওপর থেকে অবরোধ তুলে ফেলতে, আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ও ইরানের সঙ্গে সম্পর্ক সীমিত করাসহ ১৩টি প্রস্তাব দিয়ে দোহার কাছে একটি তালিকা পাঠিয়েছে চার আরব দেশ।
এতে কাতারে থাকা তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করারও প্রস্তাব করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের তৈরী তালিকাটির ব্যাপারে চিন্তা-ভাবনার জন্য কাতারকে ১০ দিনের সময় বেধে দিয়েছে দেশগুলি।
উপসাগরীয় সংকট সমাধানে অন্যতম মধ্যস্ততাকারী দেশ কুয়েতের মাধ্যমে তালিকাটি কাতারের কাছে পাঠানো হয়।
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদকে মদদ দেয়া, আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি এবং ইরানকে সহায়তা দেয়ার অভিযোগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ চলতি মাসের শুরুতে কাতারের ওপর অবরোধ আরোপ করে। তবে কাতার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: